Posts

Showing posts from July, 2026

অনুধাবনে সূরা নাস, শিরোনাম

  শিরোনাম  সুরা নাস কুরআনের ১১৪তম এবং সর্বশেষ সূরা। এই সূরার নামকরণ করা হয়েছে এর প্রথম আয়াতের  শেষ শব্দ ‘ ٱلنَّاس ’ থেকে, যার অর্থ ‘মানবজাতি’। এই সূরায় পাঁচবার 'নাস' শব্দটি ব্যবহার করে মানবজাতির  প্রতিপালক, মালিক ও উপাস্যের সার্বভৌমত্ব তুলে ধরা হয়েছে। এটি মক্কায় অবতীর্ণ বলে মাক্কী সুরা নামে  পরিচিত। এতে মোট ৬টি আয়াত রয়েছে। এই সুরাটি মানুষকে অদৃশ্য অশুভ শক্তি,  শয়তানের প্রতারণা  ও মন্দ প্রভাব থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে শেখায়। এটি ‘মু’আওয়িযাতাইন’ (দুটি আশ্রয়প্রার্থনার  সুরা: সুরা ফালাক ও সুরা নাস)–এর একটি।   শানে নুযূল  সূরা আল-ফালাক ও সূরা আন-নাস নাজিলের ঘটনা (শানে নুযুল) সম্পর্কিত পূর্ণাঙ্গ হাদিসটি সহীহ বুখারী  এবং সহীহ মুসলিম-এ হযরত আয়েশা (রা.) থেকে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে।  হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: বানু জুরাইক গোত্রের লবীদ ইবনে আসীম নামক এক ইয়াহুদী  রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ওপর যাদু করেছিল। যাদুর প্রভাবে অবস্থা এমন দাঁড়িয়েছিল  যে, রাসূলুল্...

অনুধাবনে সূরা নাস, শব্দার্থ ও অনুবাদ

  অনুধাবনে  সূরা  নাস            আবু  আবিয়াজ  ইবনে  নূর মোহাম্মদ সূরা  নাস بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ قُلۡ اَعُوۡذُ بِرَبِّ النَّاسِ    مَلِکِ النَّاسِ ۙ   اِلٰهِ النَّاسِ   مِنۡ شَرِّ الۡوَسۡوَاسِ ۬ۙ الۡخَنَّاسِ   الَّذِیۡ یُوَسۡوِسُ فِیۡ صُدُوۡرِ النَّاسِ   مِنَ الۡجِنَّۃِ وَ النَّاسِ   শব্দার্থ قُلْ                 বলো   أَعُوذُ             আমি আশ্রয় চাই      بِرَبِّ             রবের নিকট        ٱلنَّاس            মানুষ       مَلِك             মহা অধিপতি إِلَٰه               উপাস্য     مِن               হতে      شَرِّ   ...

অনুধাবনে সূরা ফাতিহা, শিক্ষণীয় বিষয়

  শিক্ষণীয় বিষয়  সূরার শুরুতেই 'আলহামদুলিল্লাহ' বলে শেখানো হয়েছে যে, আমাদের জীবনের প্রতিটি ছোট-বড়   প্রাপ্তির জন্য সব প্রশংসা কেবল আল্লাহরই। তিনি জগৎ সমূহের  প্রতিপালক। জীবন সবসময়  একরকম যায় না। কখনো সুখ সফলতা , কখনো দুঃখ ,কঠিন পরীক্ষা। পরিস্থিতি যাই হোক না  কেন—হতাশ না হয়ে আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য সবসময় কৃতজ্ঞ থাকা উচিৎ । তাঁর  প্রশংসা করা এবং তাঁর শ্রেষ্ঠত্ব স্বীকার করা ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ তাঁর  বান্দাদের কাছ থেকে  প্রশংসা শুনতে ভালোবাসেন এবং এর মাধ্যমে বান্দার প্রতি তাঁর অনুগ্রহ  আরও বৃদ্ধি পায় । আল্লাহ কৃতজ্ঞ বান্দার নিয়ামত ও মানসিক শক্তি আরও বাড়িয়ে দেন। কারণ  তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আমাদের এই দুনিয়ার জীবনই শেষ জীবন নয়। আমরা গোপনে বা প্রকাশ্যে যা-ই করি না কেন,  একদিন মহাবিশ্বের মালিক আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রতিটি কাজের হিসাব দিতে হবে। এই চেতনাই  মানুষকে অন্যায়, দুর্নীতি, অবিচার ও জুলুম থেকে দূরে রাখে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে  সহায়তা করে। একমাত্র আল্লাহই ইবাদতের যোগ্য এ...

অনুধাবনে সূরা ফাতিহা, সামাজিক প্রেক্ষাপট

  সূরা ফাতিহা ও সামাজিক প্রেক্ষাপট  আমাদের ব্যক্তিজীবন, সমাজ এবং সামগ্রিকভাবে বাংলাদেশের বাস্তব চিত্র ও সূরা ফাতিহা এর   মূল শিক্ষার মধ্যে এক বেদনাদায়ক বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। আমাদের উচিত আল্লাহ যা দিয়েছেন তার ওপর সন্তুষ্ট থাকা, কৃতজ্ঞতা প্রকাশ করা এবং অন্যের সম্পদের দিকে লোভাতুর দৃষ্টি না দেওয়া। কিন্তু বাস্তবে চলছে মানুষের মধ্যে সম্পদের পাহাড় গড়ার  এক অন্ধ প্রতিযোগিতা। ঘুষ, দুর্নীতি, খাদ্যে ভেজাল এবং অন্যের হক নষ্ট করাই হলো এর মূল  কারণ।মুখে মুখে অনেকেই ‘আলহামদুলিল্লাহ’ বললেও, আচরণে প্রকাশ পায় চরম অসন্তুষ্টি ও  হতাশা।  একদিন সব ক্ষমতা ও সম্পদের হিসাব ‘বিচার দিবসের মালিক’, আমাদের প্রতিপালক এর কাছেই  দিতে হবে। এটা জানার পরও সমাজে ক্ষমতার অপব্যবহার, দুর্বলদের ওপর সবলদের অত্যাচার  এবং আইনের ফাঁকফোকর গলে পার পেয়ে যাওয়ার প্রবণতা প্রবল। আখেরাতের আদালতে যে  প্রতিটি অণুপরিমাণ কাজের হিসাব দিতে হবে—এই  চেতনা বা ভয় আমাদের মধ্যে নেই বললেই  চলে।   মুমিন কেবল আল্লাহর দাসত্ব করবে এবং আল্লাহর নিকটই সাহায্য চাইবে। বাস্তবে ...

অনুধাবনে সূরা ফাতিহা, বিষয়বস্তু ও মূল বক্তব্য, অভিশপ্ত ও পথভ্রষ্ট পথে নয়

তাদের পথ নয়, যারা অভিশাপপ্রাপ্ত, যারা পথভ্রষ্ট।  আল্লাহ তাআলা কেন প্রথমে নেয়ামতপ্রাপ্তদের পথ উল্লেখ করার পর আবার আলাদা করে অভিশপ্ত  ও পথভ্রষ্টদের কথা বললেন, কারণ, কোনো গন্তব্যে পৌঁছানোর জন্য শুধু সঠিক রাস্তা কোনটা তা  জানাই যথেষ্ট নয়, বরং "কোন রাস্তায় গেলে বিপদ আছে বা কোন রাস্তা ভুল" সেটাও জানা  জরুরি। আল্লাহর মুমিন বান্দার ইতিবাচক দিক জানা যেমন জরুরি, তেমনি নেতিবাচক দিকও  জানতে হবে, যাতে মুমিন বান্দারা স্পষ্ট বুঝতে পারে কোন কোন আচরণ বা মানসিকতা পরিহার  করতে হবে। অভিশাপপ্রাপ্ত কুরআনের ভাষায় যারা সত্যকে চেনার পর তা প্রত্যাখ্যান করে এবং আল্লাহর বিধানের অবাধ্য হয়,  তারাই আল্লাহর গযব বা ক্রোধের অন্তর্ভুক্ত। بِئْسَمَا اشْتَرَوْا بِهِ أَنفُسَهُمْ أَن يَكْفُرُوا بِمَا أَنزَلَ اللَّهُ بَغْيًا أَن يُنَزِّلَ اللَّهُ مِن فَضْلِهِ عَلَىٰ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ ۖ فَبَاءُوا بِغَضَبٍ عَلَىٰ غَضَبٍ ۚ যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে, তা খুবই মন্দ; যেহেতু তারা আল্লাহ যা নযিল করেছেন,  তা অস্বীকার করেছে এই হঠকারিতার দরুন যে, আল্লাহ স্বীয় বান্দাদের মধ্যে যার...