অনুধাবনে সূরা ফাতিহা, সামাজিক প্রেক্ষাপট

 

সূরা ফাতিহা ও সামাজিক প্রেক্ষাপট 


আমাদের ব্যক্তিজীবন, সমাজ এবং সামগ্রিকভাবে বাংলাদেশের বাস্তব চিত্র ও সূরা ফাতিহা এর

  মূল শিক্ষার মধ্যে এক বেদনাদায়ক বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়।

আমাদের উচিত আল্লাহ যা দিয়েছেন তার ওপর সন্তুষ্ট থাকা, কৃতজ্ঞতা প্রকাশ করা এবং অন্যের

সম্পদের দিকে লোভাতুর দৃষ্টি না দেওয়া। কিন্তু বাস্তবে চলছে মানুষের মধ্যে সম্পদের পাহাড় গড়ার

 এক অন্ধ প্রতিযোগিতা। ঘুষ, দুর্নীতি, খাদ্যে ভেজাল এবং অন্যের হক নষ্ট করাই হলো এর মূল

 কারণ।মুখে মুখে অনেকেই ‘আলহামদুলিল্লাহ’ বললেও, আচরণে প্রকাশ পায় চরম অসন্তুষ্টি ও 

হতাশা। 


একদিন সব ক্ষমতা ও সম্পদের হিসাব ‘বিচার দিবসের মালিক’, আমাদের প্রতিপালক এর কাছেই 

দিতে হবে। এটা জানার পরও সমাজে ক্ষমতার অপব্যবহার, দুর্বলদের ওপর সবলদের অত্যাচার

 এবং আইনের ফাঁকফোকর গলে পার পেয়ে যাওয়ার প্রবণতা প্রবল। আখেরাতের আদালতে যে

 প্রতিটি অণুপরিমাণ কাজের হিসাব দিতে হবে—এই  চেতনা বা ভয় আমাদের মধ্যে নেই বললেই

 চলে।  


মুমিন কেবল আল্লাহর দাসত্ব করবে এবং আল্লাহর নিকটই সাহায্য চাইবে। বাস্তবে  ব্যক্তিপূজা,

 চাটুকারিতা মারাত্মক রূপ ধারণ করেছে। চাকরি, ব্যবসা বা যেকোনো সুযোগ পাওয়ার জন্য

রাব্বুল আলামীন এর ওপর ভরসা করার চেয়ে মামা-ভাগ্নে বা রাজনৈতিক তদবিরের ওপর মানুষ

 বেশি ভরসা করে। মানুষ ক্ষমতার লোভ বা দুনিয়াবি স্বার্থে অন্য মানুষের দাসত্ব করতেও দ্বিধা 

বোধ করে না।


জীবনে চলার পথে সবসময় সত্য, ন্যায় এবং সততার সরল পথ আঁকড়ে ধরা, একটু কঠিন হলেও

 চিরস্থায়ী কল্যাণের। কিন্তু বর্তমান সমাজে রাতারাতি বড়লোক হওয়ার মানসিকতা তীব্র আকার

 ধারণ করেছে। পরীক্ষায় নকল, প্রশ্নপত্র ফাস, জালিয়াতি, ব্যবসার নামে প্রতারণা কিংবা ওজনে

 কম দেওয়া—এগুলো যেন একটা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। 


সর্বশেষ অহংকার ও অজ্ঞতা (‘মাগদূব ও দ্বাল্লীন’): একদিকে এক শ্রেণীর শিক্ষিত বা প্রভাবশালী

 মানুষ সবকিছু জেনেও অহংকার ও ক্ষমতার মোহে অন্যায় করে যাচ্ছে। অন্যদিকে, সাধারণ

 মানুষের একটা বড় অংশ সঠিক ধর্মীয় বা সামাজিক জ্ঞান না রেখে স্রেফ অন্ধ আবেগ, কুসংস্কার,

 পীর-মাজার পূজা বা সোশ্যাল মিডিয়ার ‘হুজুগে’ ভেসে যাচ্ছে। জ্ঞানহীন এই অন্ধ আবেগ

 আমাদের সমাজকে সহিংস ও উগ্র করে তুলছে।


এটা  পরিস্কার যে , সূরা ফাতিহা আমরা শুধু তোতা পাখির মতো মুখস্তই করে থাকি এর অর্থ

 জানার চেষ্টা করিনা , করলেও মগজ ও হৃদয় পর্যন্ত পৌঁছায় না।


উপসংহার 


সূরা ফাতিহা শুধু তোতাপাখির মতো মুখে আওড়ালেই হবে না।এর অর্থ বুঝে বিশ্লেষণ করতে হবে।

 এর মূল উদ্দেশ্যই হলো—হৃদয়ে আল্লাহর প্রতি খাঁটি কৃতজ্ঞতা ও ভালোবাসা রাখা, মন ও মগজে

 পরকালের জবাবদিহিতার ভয় রাখা এবং বাস্তব জীবনে সততার সাথে দৃঢ় থাকা। এছাড়াও, 

বিরোধী শক্তি সম্পর্কে সচেতন থাকা,যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট, তাদের পথ থেকে নিজেকে দূরে

 রাখা ।



Comments