Posts

Showing posts from June, 2026

অনুধাবনে সূরা ফাতিহা, বিষয়বস্তু ও মূল বক্তব্য, বিচার দিবসের মালিক

  مٰلِكِ یَوۡمِ الدِّیۡنِ বিচার দিনের মালিক মালিক আল্লাহ তায়ালা শুধু বিচার দিবসের মালিকই না, আল্লাহ তাআলা মহাবিশ্বের একমাত্র প্রকৃত 'মালিক' , তিনি যাকে চান রাজত্ব  দান করেন আবার যার থেকে চান রাজত্ব কেড়ে নেন। কুরআনের বহু আয়াতে তাঁর এই সর্বময় কর্তৃত্ব ও মালিকানার কথা নানা ভাবে এসেছে।তিনি বলেনঃ  لِّلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَا فِيهِنَّ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ অর্থ: "আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এগুলির মধ্যে যা কিছু আছে, সবকিছুর মালিকানা আল্লাহরই। আর তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান।"  (সূরা আল-মায়িদাহ, আয়াত: ১২০) রাজত্ব দানের ক্ষেত্রে তিনি বলেনঃ قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاء وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاء     অর্থ: "বলো, ‘হে আল্লাহ! তুমিই সমুদয় রাজ্যের মালিক (مَالِكَ الْمُلْكِ)। তুমি যাকে চাও রাজত্ব দান করো এবং যার কাছ থেকে চাও রাজত্ব  ছিনিয়ে নাও।’    (সূরা আল-ইমরান, আয়াত: ২৬) হাশরের ময়দানে সেদিন দুনিয়ার সমস্ত অহংকারী রাজা-বাদশাহদের ক্ষমতা চূর্ণ হয়ে যাবে এবং একমাত্র আল্লাহর নির্দেশই ...

অনুধাবনে সূরা ফাতিহা, বিষয়বস্তু ও মূল বক্তব্য,পরম দয়ালু

   ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ পরম করুণাময় ও অসীম দয়ালু    এখানে প্রশ্ন জাগতে পারে আর-রাহমান এবং আর-রাহিম শব্দ দুটির অর্থ একই (দয়াময়/পরম দয়ালু) তবে দুটি শব্দ  পাশাপাশি ব্যবহৃত হয়েছে কেন? আপাতদৃষ্টিতে মনে হতে পারে শব্দ দুটির অর্থ একই, কিন্তু আরবি ব্যাকরণ, শব্দগঠন এবং গভীর তাত্ত্বিক দিক থেকে এই দুটি শব্দের মধ্যে সূক্ষ্ম ও অত্যন্ত চমৎকার কিছু পার্থক্য রয়েছে। আর-রহমান : এটি ‘ফালান’ (فَعْلَان ) ওজনের শব্দ। এই ওজনের শব্দগুলো অত্যন্ত চমৎকার এবং অর্থবহ। এবং এগুলো প্রধান বৈশিষ্ট্য হলো, এগুলো দিয়ে সাধারণত এমন কোনো গুণ, অবস্থা বা অনুভূতিকে বোঝায় যা তীব্র, চরম বা পরিপূর্ণ অবস্থায় আছে। আর-রহিম : এটি ‘ফাইল’ (فَعِيل) ওজনের শব্দ। এই ওজনের শব্দগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো, এগুলো দিয়ে এমন কোনো গুণ, অবস্থা  বা বৈশিষ্ট্যকে বোঝায় যা কোনো সত্তার মধ্যে স্থায়ী, সুদৃঢ় এবং অবিনশ্বরভাবে থাকে। প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, ফকিহ (ইসলামি আইনবিদ), লেখক এবং পাকিস্তানের সাবেক শরিয়ত ও সুপ্রিম কোর্টের বিচারপতি মুফতি  তাকি উসমানী তাঁর তাফসীরে তাওজীহুল কুরআন (توضیح القرآن) এ লিখেছেন " আরবী...

অনুধাবনে সূরা ফাতিহা, বিষয়বস্তু ও মূল বক্তব্য,জগতসমূহের প্রতিপালক

  জগতসমূহের প্রতিপালক - رَبُّ ٱلْعَالَمِينَ একটা কথা বলে রাখা উচিৎ,  আরবি ভাষায় সব রব এই আল্লাহ বুঝায় না ,যেমনঃ رَبُّ الْبَيْتِ এর অর্থ ঘরের মালিক আবার رَبُّ الْمَالِ - মালের মালিক (ধনাঢ্য ব্যক্তি) কিন্তু কোরআনে  আল্লাহকে বলা হয়েছে আমার রব ,আমাদের রব , জগৎ সমূহের রব ,আকাশের রব , পৃথিবীর রব ,পূর্বের রব , পশ্চিমের রব যা একমাত্র আল্লাহর জন্যই প্রযোজ্য । এবার আমরা  জগৎ সমূহের রব বা رَبُّ ٱلْعَالَمِينَ নিয়ে আলাপ করবো । আবার কেউ কেউ বলতে পারেন সূরা ফাতিহাতে رَبِّ ٱلْعَالَمِينَ  আর আমি লিখলাম رَبُّ ٱلْعَالَمِينَ কারণ কি , আরবী ব্যাকরণের নিয়ম অনুযায়ী, কোনো বাক্যে যার দোষ,গুণ,অবস্থা বর্ণনা করা হয়, তাকে ‘মাওসূফ’ (موصوف) বলা হয়। আর যে শব্দটি দিয়ে দোষ,গুণ,অবস্থা প্রকাশ করা হয়,  যাকে আমরা বাংলায় বিশেষণ বলি, তাকে ‘সিফাত’ (صِفَة) বলা হয়। নিয়ম হলো—মাওসূফ-এর শেষ অক্ষরে যে হরকত (জের/জবর/পেশ) হবে, সিফাত-এর শেষ অক্ষরেও হুবহু সেই হরকত হতে হবে। এজন্য এখানে لِلَّهِ (মাওসূফ) এর শেষে জের,  যার করণে رَبِّ (সিফাত) এর শেষে জের হয়েছে । জগৎসমূহের প্রতিপালক সম্পর্কে হজরত ইব্রাহী...