Posts

Showing posts from August, 2026

অনুধাবনে সূরা নাস, আশ্রয়

  قُلۡ اَعُوۡذُ بِرَبِّ النَّاسِ - বল, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার বাহ্যিক দৃষ্টিতে মনে হতে পারে, "قُلۡ-বলুন" শব্দটি না থাকলেও তো আল্লাহর আশ্রয়ের মূলভাব প্রকাশ পেত। কিন্তু  কুরআনে قُلۡ শব্দটি বহাল রাখার পেছনে  কি কারণ থাকতে পারে।  প্রথমের বলতে পারি , কোরআন হযরত মুহাম্মদ (সা.)-এর নিজস্ব রচনা বা চিন্তাভাবনা নয়। জিবরাঈল (আ.) আল্লাহ তাআলার পক্ষ  থেকে যেভাবে আদেশ এনেছিলেন, মহানবী (সা.) ঠিক সেভাবেই হুবহু তা উম্মতকে পৌঁছে দিয়েছেন। কোরআনের একটি অক্ষরও  মহানবী (সা.) নিজের পক্ষ থেকে যোগ-বিয়োগ করেননি। শব্দটি ওহির উৎস, নবুয়তের দায়িত্ব এবং বান্দার ইবাদতের পদ্ধতি—এই  তিনটিকেই একত্রে প্রকাশ করে। তাই বাহ্যিকভাবে শব্দটি বাদ দিলেও মূল অর্থের একটি অংশ থাকত, কিন্তু কুরআনের যে বহুমাত্রিক  বাগ্মিতা ও শিক্ষামূলক উদ্দেশ্য, তার একটি গুরুত্বপূর্ণ দিক হারিয়ে যেত। এখানে আল্লাহ তাআলা তাঁর রাসূল এবং মুমিনদের শিখিয়ে দিচ্ছেন যে, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে হলে ঠিক এই  শব্দগুলো ব্যবহার করে তাঁর কাছে প্রার্থনা করতে হবে   সূরা আন-নাসের মূল বিষয় হ...