অনুধাবনে সূরা নাস, আশ্রয়

 

قُلۡ اَعُوۡذُ بِرَبِّ النَّاسِ -বল, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার


বাহ্যিক দৃষ্টিতে মনে হতে পারে, "قُلۡ-বলুন" শব্দটি না থাকলেও তো আল্লাহর আশ্রয়ের মূলভাব প্রকাশ পেত। কিন্তু 

কুরআনে قُلۡ শব্দটি বহাল রাখার পেছনে  কি কারণ থাকতে পারে। 

প্রথমের বলতে পারি , কোরআন হযরত মুহাম্মদ (সা.)-এর নিজস্ব রচনা বা চিন্তাভাবনা নয়। জিবরাঈল (আ.) আল্লাহ তাআলার পক্ষ

 থেকে যেভাবে আদেশ এনেছিলেন, মহানবী (সা.) ঠিক সেভাবেই হুবহু তা উম্মতকে পৌঁছে দিয়েছেন। কোরআনের একটি অক্ষরও 

মহানবী (সা.) নিজের পক্ষ থেকে যোগ-বিয়োগ করেননি। শব্দটি ওহির উৎস, নবুয়তের দায়িত্ব এবং বান্দার ইবাদতের পদ্ধতি—এই 

তিনটিকেই একত্রে প্রকাশ করে। তাই বাহ্যিকভাবে শব্দটি বাদ দিলেও মূল অর্থের একটি অংশ থাকত, কিন্তু কুরআনের যে বহুমাত্রিক

 বাগ্মিতা ও শিক্ষামূলক উদ্দেশ্য, তার একটি গুরুত্বপূর্ণ দিক হারিয়ে যেত।

এখানে আল্লাহ তাআলা তাঁর রাসূল এবং মুমিনদের শিখিয়ে দিচ্ছেন যে, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে হলে ঠিক এই

 শব্দগুলো ব্যবহার করে তাঁর কাছে প্রার্থনা করতে হবে  

সূরা আন-নাসের মূল বিষয় হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা। শয়তানের সবচেয়ে বড় গুণ ছিল অহংকার,

 সে আগুনের তৈরী আর মানুষ মাটির। আপনি যখন একা বলেন "আমি আশ্রয় চাই", তখন তাতে নিজের একটি কর্তৃত্ব

 প্রকাশ পেতে পারে। কিন্তু যখন আপনি বলেন "قُلۡ" (বল)—অর্থাৎ আল্লাহ আমাকে আদেশ করেছেন, যে আমি নিঃস্ব ও

 অসহায়, তাই আমি তাঁর আশ্রয় চাই—তখন মানুষের ভেতরের সমস্ত অহংকার চূর্ণ হয়ে যায়। শয়তানকে সবচেয়ে বেশি

পরাজিত করে তার অহংকারের বিপরীতে মানুষের এই চরম বিনয় ও আত্মসমর্পণ ।

কুরআনের অন্যতম শ্রেষ্ঠ কারী ও মুফাসসির সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলতেন, রাসুলুল্লাহ (সা.)

 আল্লাহ তাআলার তরফ থেকে যেভাবে জিবরাঈল (আ.)-এর মাধ্যমে قُلۡ শব্দসহ বার্তা লাভ করেছেন, আমাদের দায়িত্ব

 হলো তিলাওয়াতের সময় অবিকল সেভাবে قُلۡ উচ্চারণ করা। তিনি স্মরণ করিয়ে দেন যে, এটি আল্লাহর আদেশের শব্দ,

 তাই এটি কুরআনের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই পাঠ করতে হবে।

ইমাম ফখরুদ্দীন রাজি তাফসীরে কাবীর এ বলেন , 'কুল' শব্দটি তাওহীদ ও রিসালাতের এক অপূর্ব সমন্বয়। 

১. এটি প্রমাণ করে যে, এই বাণীর মূল বক্তা স্বয়ং আল্লাহ (তাওহীদ)।

২. এটি মহানবী (সা.)-এর সত্যবাদিতা প্রমাণ করে, কারণ তিনি আল্লাহর দেওয়া নির্দেশটিও হুবহু পাঠ করেছেন।


আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার


এখানে اَعُوۡذُ  দ্বারা আমি আমার নিজের শক্তি ও সামর্থ্যের ওপর নির্ভর না করে, সব অনিষ্ট থেকে রক্ষার জন্য সর্বশক্তিমান

 আল্লাহর নিরাপদ আশ্রয়ে প্রবেশ করছি।বান্দা যখন বলে "আমি আশ্রয় চাই", তখন সে স্বীকার করে নেয় যে—

সৃষ্টিজগতের দৃশ্যমান বা অদৃশ্য কোনো বিপদ থেকে তাকে রক্ষা করার ক্ষমতা জিন, মানুষ বা অন্য কারো নেই; একমাত্র 

আল্লাহই তার রক্ষক। এটিই অন্তর থেকে শিরকের অবসান ঘটায়। কুরআনে আল্লাহ তাআলা মানুষকে অবিরত "আ'ঊজু"

 বলার নির্দেশ দিয়ে শিখিয়েছেন যে—নিজের জ্ঞান বা শক্তির ওপর অহংকার করা যাবে না। শয়তানের চক্রান্ত অত্যন্ত সূক্ষ্ম

, তাই আল্লাহর আশ্রয় ব্যতীত তা থেকে বেঁচে থাকা অসম্ভব।

আল্লাহ তাআলা বলেনঃ :


    فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ


    "অতএব যখন আপনি কুরআন তিলাওয়াত করবেন, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা

 করুন।" (সূরা আন-নাহল: ৯৮)


 "اَعُوۡذُ" কেবল একটি শব্দ নয়, বরং এটি শয়তানি আক্রমণের বিরুদ্ধে একটি আধ্যাত্মিক ক্ষেপণাস্ত্র। এটি বান্দাকে আল্লাহর 

সাথে এমনভাবে যুক্ত করে দেয় যে, কোনো অনিষ্টই তাকে স্পর্শ করতে পারে না। 

বুখারী ও মুসলিমসহ বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত আছে—ঘুমানোর আগে, ঘুম থেকে জেগে, মসজিদে প্রবেশের সময়, টয়লেটে

 প্রবেশের সময়, রাগ নিয়ন্ত্রণের সময় এবং সালাতের শুরুতে তিনি "আ'ঊজু" পাঠ করতেন। এর মাধ্যমে তিনি উম্মতকে

 শিক্ষা দিয়েছেন যে, কোনো মুহূর্তেই আল্লাহর সাহায্য ও আশ্রয় ছাড়া বান্দা নিরাপদ নয়। 


رَبِّ النَّاسِ


এখানে প্রশ্ন জাগতে পারে, আশ্রয় চাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে কেবল পালনকর্তা(رَب) না বলে কেন বিশেষভাব

 "মানুষের পালনকর্তা" (رَبِّ النَّاسِ) বলেছেন? বিভিন্ন মনীষীর ভাষ্য থেকে আমার একথা বলতে পারি , শত্রু যখন মানুষের

 ভেতরের সত্তাকে আক্রমণ করে, তখন মানুষকে এটি স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন যে, মানুষের আসল প্রতিপালক ও 

রক্ষক কে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, লালন-পালন করছেন এবং তাদের সূক্ষ্মতম প্রয়োজনগুলো পূরণ 

করছেন। তাই মানুষ হিসেবে মানুষের সার্বিক সুরক্ষার দায়িত্বও তাঁরই।

তিনি  আসমান, জমিন, পাহাড়-পর্বত , ফেরেশতা, জিন-ইনসান —সবকিছুরই রব। কিন্তু এই সূরায় তিনি নিজেকে

 বিশেষভাবে "মানুষের রব" হিসেবে ঘোষণা করে মানুষকে এক বিশেষ মর্যাদা ও সম্মান দান করেছেন।

যে মানুষকে শয়তান অহংকারবসত তুচ্ছ মনে করে ক্ষতি করতে চায়, সেই মানুষকে স্বয়ং আল্লাহ তাআলা নিজ দায়িত্বে

 লালন-পালন করেন ও রক্ষা করেন, এতে শয়তানের অহংকার ধুলোয় মিশে যায়।

শয়তানের প্রধান লক্ষ্য হলো মানুষের অন্তর। যেহেতু আক্রমণটি মানুষের ওপর হয়, তাই আশ্রয়দাতার পরিচয়টিও

 "মানুষের পালনকর্তা" হিসেবে আসা অত্যন্ত প্রাসঙ্গিক ও যৌক্তিক।





মানুষের অধিপতির( مَلِکِ النَّاسِ)


 এই আয়াতে আল্লাহ তাআলা মানুষের অধিপতি বলেছেন। বাহ্যিকভাবে আসমান, জমিন, আরশ তথা সমগ্র সৃষ্টিজগতের মালিক হওয়া সত্ত্বেও কেন তিনি বিশেষভাবে "মানুষের মালিক" বললেন 

মনীষীদের দৃষ্টিতে এই সূরায় মানুষের প্রধান শত্রু শয়তান-এর অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হচ্ছে, সে মূলত

 মানুষকে আক্রমণ করে এবং মানুষের অন্তরেই কুমন্ত্রণা দেয়।

শত্রু যখন বিশেষভাবে মানুষকে লক্ষ্য বানিয়েই  ক্ষতি করতে চায়, তখন আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ 

তাআলা মানুষকে শেখাচ্ছেন—যিনি মানুষের ওপর পূর্ণ কর্তৃত্ব, রাজ্য ও সার্বভৌম ক্ষমতার মালিক, তাঁর

 কাছেই সাহায্য চাইতে। এটি মানুষকে স্মরণ করিয়ে দেয় যে, যে শয়তান মানুষকে কাবু করতে চায়, সে 

মানুষও আল্লাহর প্রজা এবং শয়তানও আল্লাহর অধীনস্থ। মানুষের মালিকের অনুগত থাকলে শয়তান 

কোনো ক্ষতি করতে পারে না।


 

(اِلٰهِ النَّاسِ)মানুষের উপাস্যের


মানুষকে আল্লাহ তাআলা বুদ্ধি, চিন্তাশক্তি এবং স্বাধীন ইচ্ছা দিয়ে পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষই স্বেচ্ছায়

 আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকার করে তাঁর ইবাদত করতে পারে অথবা অস্বীকার করে পথভ্রষ্ট হতে পারে। তাই মানুষের

 জন্য তাঁর ইলাহ হওয়ার সম্পর্কটি অন্য যেকোনো সৃষ্টির চেয়ে বেশি প্রাসঙ্গিক।

 শয়তান আসমান, জমিন বা অন্য কোনো সৃষ্টির পেছনে সময় নষ্ট করে না; তার একমাত্র লক্ষ্য হলো মানুষ। যেহেতু

 শয়তানের আক্রমণটি মানুষের ওপরই হয়, তাই সেই আক্রমণের হাত থেকে বাঁচার জন্য মানুষেরই সবচেয়ে বেশি

 অনুধাবন করতে হবে, "আল্লাহই আমার একমাত্র ইলাহ, অভিভাবক ও আশ্রয়দাতা।"

মানুষ দুনিয়াতে বিভিন্ন সময় অন্য মানুষকে, নিজের প্রবৃত্তিকে, কিংবা টাকা-পয়সাকে নিজের অজান্তেই উপাস্য বা 'ইলাহ'-

এর স্থানে বসিয়ে ফেলে। আল্লাহ তাআলা মানুষকে মনে করিয়ে দিচ্ছেন, মানুষের নিজেদের জীবনেও তাঁকে একমাত্র

 সার্বভৌম সত্তা ও ইলাহ হিসেবে মেনে চলা উচিত।



উপসংহার 


মানুষের প্রতিপালন, কর্তৃত্ব ও ইবাদতের অধিকার—তিন দিক থেকেই আল্লাহ একমাত্র আশ্রয়স্থল। মানুষ যেন সৃষ্টির

 সার্বভৌম ক্ষমতা, প্রতিপালন ও উপাসনার একমাত্র সত্তা হিসেবে আল্লাহকে স্বীকার করে এবং শয়তান ও যাবতীয়

 অনিষ্ট থেকে সুরক্ষার জন্য একনিষ্ঠভাবে তাঁরই দরবারে শরণাপন্ন হয়, তাঁর কাছেই আশ্রয় চায়। 


Comments