অনুধাবনে সূরা ফাতিহা, বিষয়বস্তু ও মূল বক্তব্য, ইবাদাত শুধুমাত্র আল্লাহর জন্য

আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমার 

কাছেই সাহায্য প্রার্থনা করি। (إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ)

এখানে প্রশ্ন জগতে পারে সাধারণ নিয়ম অনুযায়ী نَعْبُدُك না হয়ে কেন إِيَّاكَ نَعْبُدُ হয়েছে ?

এখানে ক্রিয়াপদ (نَعْبُدُ - আমরা ইবাদত করি) আগে এসেছে এবং সর্বনাম  (كَ - তোমার ) পরে যুক্ত হয়েছে। 

এটি আরবি ভাষার একটি সাধারণ বাক্য গঠন, যার সরল অর্থ হলো, "আমরা আপনার ইবাদত করি।" কিন্তু

 এতে একটি সূক্ষ্ম ফাঁক থেকে যায়, আর তাহলো অন্য কারও ইবাদত করার সম্ভাবনা থেকে যায়। কিন্তু 

সর্বনামটি (إِيَّاكَ) ক্রিয়ার (نَعْبُدُ) আগে আনা হয়েছে। আরবি অলঙ্কারশাস্ত্রে একে বলে বালাগাত (بلاغة) যার 

নিয়ম হলো: "যা পরে আসার কথা, তা আগে নিয়ে আসলে অর্থ সুনির্দিষ্ট বা সীমাবদ্ধ হয়ে যায়।" তাই 

إِيَّاكَ نَعْبُدُ বলার কারণে অর্থ দাঁড়িয়েছে: "আমরা কেবল এবং কেবল মাত্র তোমারই ইবাদত করি, তুমি ছাড়া 

আর কারও নয়।" এটি তাওহীদের মূল ভিত্তি প্রকাশ করে।

এখানে আবার আর একটি প্রশ্ন এসে যায় , তা হলো  كَ نَعْبُدُ না হয়ে কেন এবং إِيَّاكَ نَعْبُدُ এর হয়েছে?অর্থাৎ 

إِيَّا কেন অতিরিক্ত আনা হলো ?

উত্তর হলো, গঠন এবং বাক্যে বসার ধরন অনুযায়ী আরবিতে সর্বনাম প্রধানত দুই প্রকার:

১. ضمير منفصل (দামির মুনফাসিল) - পৃথক সর্বনাম 

যেমনঃ هُوَ পৃথক সর্বনাম (قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ)

২. ضمير متصل (দামির মুত্তাসিল) - যুক্ত সর্বনাম যেমনঃ كَ

যেহেতু كَ একটি সংযুক্ত সর্বনাম , তাই আরবির নিয়ম অনুযায়ী একে কখনো কোনো শব্দের প্রথমে আনা 

অসম্ভব। আপনি যদি অলংকার বা তাওহীদের গুরুত্ব বোঝানোর জন্য শব্দটিকে ক্রিয়ার আগে আনতে 

চান, তবে শুধু كَ কে টেনে সামনে আনা যাবে না, কারণ তার একা বসার কোনো ক্ষমতা নেই। যখন আমাদের

 অর্থগত কারণে সংযুক্ত সর্বনাম كَ কে ক্রিয়ার আগে বা বাক্যের শুরুতে নিয়ে আসার প্রয়োজন

 হয়, তখন তাকে একা না রেখে একটি বিশেষ "সহায়ক বা বাহক" শব্দের সাথে জুড়ে দিতে হয়। আরবি 

ব্যাকরণে এই বাহক শব্দটিই হলো إِيَّا (ইয়্যা)। 

তাহলে পুরো বাক্যটির অর্থ দাঁড়িয়েছে  "আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমার 

কাছেই সাহায্য প্রার্থনা করি। "

আল্লাহ ছাড়া মানুষ যাদের ইবাদত করে বা যাদের কাছে অলৌকিক সাহায্য চায়, তাদের আসল রূপ 

কোরআনে অত্যন্ত চমকপ্রদভাবে উপমার মাধ্যমে তুলে ধরা হয়েছে:

يَا أَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ ۚ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَن يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ ۖ وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ۚ 

ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ

হে মানবজাতি, তোমাদের সামনে একটি দৃষ্টান্ত পেশ করা হলো, তোমরা তা থেকে শিক্ষা নাও। তোমরা 

আল্লাহর পরিবর্তে যাদের পূজা কর, তারা কখনও একটি মাছি সৃষ্টি করতে পারবে না, যদিও তারা সকলে 

একত্রিত হয়। আর যদি একটি মাছিও তাদের কাছ থেকে কোনো ক্ষুদ্র জিনিস চুরি করে নিয়ে যায়, তবে 

তারা তা আর উদ্ধার করতে পারবে না। অনুসরণকারী এবং অনুসৃত—উভয়ই দুর্বল।

মহাবিশ্বের সবকিছুর নিয়ন্ত্রণ, লাভ-ক্ষতি এবং রাজত্ব একমাত্র আল্লাহর হাতে। দুনিয়ার কোনো মানুষ বা

 অন্য কোনো সৃষ্টি কাউকে চূড়ান্ত কোনো সাহায্য করতে পারে না, যদি না আল্লাহ অনুমতি দেন। আল্লাহ 

তাআলা বলেন:

إِن يَنصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ ۖ وَإِن يَخْذُلْكُمْ فَمَن ذَا الَّذِي يَنصُرُكُم مِّن بَعْدِهِ ۗ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ

    "যদি আল্লাহ তোমাদের সহায়তা করেন, তাহলে কেউ তোমাদের উপর পরাক্রান্ত হতে পারবে না। আর

 যদি তিনি তোমাদের সাহায্য না করেন, তবে এমন কে আছে, যে তোমাদের সাহায্য করতে পারে? আর

 আল্লাহর ওপরই মুসলমানগনের ভরসা করা উচিত।"    (সূরা আল-ইমরান, আয়াত: ১৬০)

কাজেই ইবাদত পাওয়ার অধিকার একমাত্র তাঁরই। অন্য কোনো সৃষ্টির এই ক্ষমতা নেই। আল্লাহ তাআলা

 বলেন:

يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তার এবাদত কর, যিনি তোমাদিগকে এবং তোমাদের 

পূর্ববর্তীদিগকে সৃষ্টি করেছেন। তাতে আশা করা যায়, তোমরা পরহেযগারী অর্জন করতে পারবে। (সূরা

 আল-বাকারাহ, আয়াত: ২১)

আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টিই করছেন তাঁর ইবাদাত এর জন্য }তিনি বলেন ,

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ

আর আমি জিন ও মানুষকে আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। (সূরা আদ-যারিয়াত , আয়াত  -৫৬

 )

উপোরোক্ত আয়াত সমূহ থেকে এটা স্পষ্ট যে , যেহেতু একমাত্র সাহায্যকারী আল্লাহ এবং তিনি আমাদের 

তাঁর ইবাদতের জন্যই সৃষ্টি করছেন, কাজেই আমাদের তাঁরই ইবাদত করতে হবে এবং

 তাঁর কাছেই সাহায্য চাইতে হবে। আর একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তাঁরই কাছে সাহায্য

 চাওয়ার মাঝেই রয়েছে মানুষের আসল মুক্তি, আত্মমর্যাদা ও পরম স্বাধীনতা। 

আল্লাহ তায়ালার ইবাদাত সম্পর্কে রসূল (সঃ) ও সাহাবাদের নির্দেশনা দিয়েছেন।

হযরত মুয়াজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) তাকে জিজ্ঞেস করেছিলেন, "তুমি

 কি জানো বান্দার ওপর আল্লাহর হক কী এবং আল্লাহর ওপর বান্দার হক কী?" মুয়াজ (রা.)

 বললেন, "আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন।" তখন নবীজী (সা.) বললেন: "বান্দার ওপর

 আল্লাহর হক হলো—তারা একমাত্র তাঁরই ইবাদত করবে এবং তাঁর সাথে অন্য কোনো কিছুকে

 শরিক করবে না। আর আল্লাহর ওপর বান্দার হক হলো—যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক

 করবে না, তিনি তাকে আজাব দেবেন না (অর্থাৎ জান্নাত দান করবেন)।" (সহীহ বুখারী, হাদিস নং

 ২৮৫৬, সহীহ মুসলিম, হাদিস নং ৩০)

একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ব্যাপারে সবচেয়ে প্রসিদ্ধ এবং স্পষ্ট হাদিস হলো হযরত

 আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর বর্ণিত এই ঘটনাটি। তিনি বলেন, একদিন আমি আল্লাহর রাসূল

 (সা.)-এর পেছনে (একই সওয়ারিতে) বসা ছিলাম। তিনি আমাকে বললেন: "হে বৎস! ...তুমি যখন

 কিছু চাইবে, তখন আল্লাহর কাছেই চাইবে। আর যখন সাহায্য প্রার্থনা করবে, তখন আল্লাহর

 কাছেই সাহায্য প্রার্থনা করবে। মনে রেখো, সমগ্র উম্মত যদি তোমার কোনো উপকার করার জন্য

 একতাবদ্ধ হয়, তবে আল্লাহ তোমার ভাগ্যে যা লিখে রেখেছেন, তা ছাড়া অন্য কোনো উপকার 

তারা করতে পারবে না। আর তারা যদি তোমার কোনো ক্ষতি করার জন্য ঐক্যবদ্ধ হয়, তবে আল্লাহ

 তোমার ভাগ্যে যা লিখে রেখেছেন, তা ছাড়া অন্য কোনো ক্ষতি তারা করতে পারবে না।" (জামে

 আত-তিরমিযী, হাদিস নং ২৫১৬)। মুহাম্মদ আল-তিরমিযী হাদিসটিকে হাসান সহীহ, নাসিরউদ্দিন

 আলবাণী হাদিসটিকে সহীহ হিসেবে গ্রহণ করেছেন।

বিখ্যাত তাবেয়ী হাসান বসরী (রহ.) মানুষকে সৃষ্টির পেছনে না ছুটে স্রষ্টারমুখী হওয়ার তাগিদ দিয়ে

 বলতেন:"তুমি কেন এমন সত্তার ইবাদত বা সাহায্য চাইবে, যে তোমার মতোই ক্ষণস্থায়ী এবং

 নিজের লাভ-ক্ষতির ওপর যার কোনো নিয়ন্ত্রণ নেই? মানুষের কাছে কিছু চাইলে তারা তোমাকে

 তুচ্ছ তাচ্ছিল্য করবে এবং এক সময় মুখ ফিরিয়ে নেবে। অথচ তুমি যদি মহাবিশ্বের মালিকের

দরবারে হাত তোলো, তবে তিনি তোমাকে সম্মানিত করবেন। সৃষ্টির মুখাপেক্ষী হওয়া হলো চরম 

লাঞ্ছনা, আর আল্লাহর মুখাপেক্ষী হওয়া হলো বান্দার জন্য সবচেয়ে বড় গৌরব।"

শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ তাঁর বিখ্যাত গ্রন্থ 'আল-উবুদিয়্যাহ' -এ  লিখেছেন: "মানুষ

 যখন আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করে বা অন্য কারো কাছে নিজের চূড়ান্ত আশা-

আকাঙ্ক্ষা সঁপে দেয়, তখন সে মূলত সেই সৃষ্টির দাসে পরিণত হয়। দুনিয়ার ধন-সম্পদ, পদবী বা

 কোনো মানুষের প্রতি অতিরিক্ত মোহ মানুষকে ভেতর থেকে বন্দী করে ফেলে। কিন্তু মানুষ যখন 

 ঘোষণা করে—‘আমি কেবল আল্লাহর ইবাদত করি এবং কেবল তাঁরই সাহায্য চাই’, তখন সে 

দুনিয়ার সমস্ত সৃষ্টি, সমাজ ও শক্তির মানসিক গোলামি থেকে মুক্ত হয়ে যায়। একমাত্র আল্লাহর 

দাসত্বই মানুষকে পৃথিবীর বুকে সত্যিকারের স্বাধীনতা আর আত্মমর্যাদা দান করে।"

উপসংহার  

ইবাদত ও সাহায্য কেবল আল্লাহর জন্য উৎসর্গ করার মানে হলো নিজের অন্তরকে দুনিয়ার সমস্ত

 ভয়, লোভ ও হতাশা থেকে নিজেকে মুক্ত করা। যখন একজন মানুষ বিশ্বাস করে যে তার জীবনের

 চাবিকাঠি কেবল আল্লাহর হাতে, তখন সে রাজপ্রাসাদে থাকুক কিংবা কুঁড়েঘরে—সে নিজেকে

 আল্লাহ এর দাসত্বে শপে দিয়ে  পৃথিবীর অন্য সব কিছু থেকে নিজেকে স্বাধীন মানুষ হিসেবে 

আবিষ্কার করে।

Comments