অনুধাবনে সূরা ফাতিহা, শব্দার্থ ও অনুবাদ

 

অনুধাবনে  সূরা  ফাতিহা

          আবু  আবিয়াজ  ইবনে  নূর মোহাম্মদ 


সূরা  ফাতিহা


بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَالَمِينَ
ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
مَالِكِ يَوْمِ ٱلدِّينِ
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ

صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّينَ


শব্দার্থ



 আল্লাহর নামে    بِسْمِ اللّٰهِ

পরম করুণাময়      الرَّحْمٰنِ

অতিশয় দয়ালু        الرَّحِيْمِ

    সকল প্রশংসা         اَلْحَمْدُ

   আল্লাহর জন্য              لِلّٰهِ

পালনকর্তা             رَبُّ

  জগৎসমূহ     الْعَالَمِيْنَ

 মালিক বা অধিপতি          مَالِك

 দিন বা দিবস            يَوْم

  বিচার বা প্রতিদান         الدِّيْنِ

     একমাত্র তোমারই          إِيَّاكَ  

আমরা  ইবাদত  বা উপাসনা  করি           نَعْبُدُ

  এবং            وَ

আমরা সাহায্য প্রার্থনা করি  نَسْتَعِينُ

আমাদের হেদায়েত (সঠিক পথ) দান করুন     ٱهْدِنَ

পথ     ٱلصِّرَٰطَ
সোজা, সরল ٱلْمُسْتَقِيم

তাদের, যাদের      الَّذِينَ
আপনি অনুগ্রহ করেছেন   أَنْعَمْتَ
তাদের ওপর    عَلَيْهِمْ

ব্যতীত, না         غَيْر
গজব প্রাপ্ত  الْمَغْضُوبِ
না            لا
পথভ্রষ্টالضَّآلِّين


অনুবাদ 


পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। 

১. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগতসমূহের প্রতিপালক।

২. পরম করুণাময় ও অসীম দয়ালু।

৩. বিচার দিনের মালিক। 

৪. আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। 

৫. আমাদেরকে সরল সঠিক পথ দেখাও 

৬. তাদের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ ।
৭. তাদের পথ নয়, যারা অভিশাপপ্রাপ্ত হয়েছে, আর তাদের পথও নয় যারা পথভ্রষ্ট হয়েছে। 



Comments

Jannat said…
Very nice and informative mashallah